1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

ডনবাস অঞ্চলের দুই শহরের চারপাশে তীব্র যুদ্ধ চলছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের দুই শহরের চারপাশে তীব্র যুদ্ধ চলছে ইউক্রেন ও রুশ সেনাবাহিনীর মধ্যে। এছাড়া খেরসন প্রদেশের দক্ষিণে দেশ দুইটির বাহিনীর ভয়াবহ লড়াই অব্যাহত। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রোববার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ডনবাসের দুই অঞ্চল সোলেদার এবং বাখমুত যুদ্ধের হটস্পট হয়ে উঠেছে। সেখানে তীব্র লড়াই চলছে।

এদিকে আজ সকালের ইউক্রেনের রাজধানী কিয়েভে কামিকাজে ড্রোন দিয়ে হামলার ঘটনা ঘটেছে। পরপর চার বিস্ফোরণে কেঁপে উঠে কিয়েভ। রাশিয়া এই হামলা চালিয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews