1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে বন্ধুর গলা কেটে হত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে মাসুম (৩০) নামের এক যুবককে হত্যা করেছে বন্ধু জহিরুল ইসলাম অপু। এ ঘটনায় অপু ও তার সহযোগী রাসেলকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পারগেণ্ডারিয়া সাতপাখি কানাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুম মুন্সীগঞ্জের শ্রীনগর থানার নুর মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি তার মাকে নিয়ে ওই এলাকার লোকমান মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম ও অপু বন্ধু ছিলেন। তারা দুজনে পারগেণ্ডারিয়া বড়ইতলা এলাকায় একটি ডক-ইয়ার্ডে রং মিস্ত্রির কাজ করতেন। মাসুম ও অপু এবং তাদের সহযোগী রাসেল মাদক ব্যবসাও করতেন। এই ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মাঝে বিরোধ চলছিল বলে জানা যায়।

নিহত মাসুমের বড়ভাই শহিদুল ইসলাম বলেন, ‘আমি পাশের বাসায় ভাড়া থাকি। আমার ভাইয়ের বাসা থেকে মায়ের চিৎকার শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার ভাইকে অপু ছুরিকাঘাত করছে। দ্রুত ভাইয়ের বাসায় এসে অপুকে ধরে ফেলি। অপু আমাকেও ছুরিকাঘাতের চেষ্টা করে। পরে এলাকার লোকজন ছুটে এসে অপুকে ধরে পুলিশে সোপর্দ করে। আমার ভাইকে গলাকাটা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত অবস্থায় চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতাল নিয়ে গেলে সে মারা যায়। আমার ভাইয়ের হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করছি।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, আজ সকালে পারগেণ্ডারিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাসুম নামে এক যুবককে খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনায় জড়িত জহিরুল ইসলাম অপু ও রাসেল ওরফে নয়া রাসেল নামে দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews