1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

বুড়িগঙ্গায় ভাসছিলো শিশুর লাশ,উদ্ধার করলো পুলিশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদী থেকে কচুরপানার সাথে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক শিশুর (৮) লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ।
শুক্রবার(২১শে অক্টোবর) ভোররাতে জিনজিরা ফেরিঘাটের পার্শ্ববর্তী বটতলা মসজিদ ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের পরনে ছিল হলুদ রংয়ের হাঁফপ্যান্ট ও লাল ব্লু রঙের স্পাইডারম্যানের লোগো সম্মিলিত একটি গোল গলা গেঞ্জি। তবে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইউসুফ জানান, কচুরিপানার সাথে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে নৌকাডুবি অথবা খেলতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। লাশের পরিচয় সনাক্তে বিভিন্ন স্টেশনে ওয়ারলেস মারফত সংবাদ পাঠানো হয়েছে।
টিটু আহমেদ/বুড়িগঙ্গা_টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews