1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

অপহরণের ৬ ঘন্টা পর দুই বছরের শিশু উদ্ধার ও অপহরণকারী আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে অপহরণের ছয় ঘন্টা পর দুই বছরের তানজিয়া নামের এক শিশুকে উদ্ধার ও সেই সাথে অপহরনকারী তারেক (২০) কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

জানাগেছে, অপহৃত শিশুর বাবা মো: সোহেল জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকায় একটি হোটেল ব্যবসা করেন। সে হোটেলের কর্মচারী হিসেবে কাজ করত সোহেল। বাসায় দুপুরের বাজার দিতে গিয়ে শিশুেকে কৌশলে নিয়ে যায়। পরে হোটেলের অন্য এক কর্মচারীর কাছে ফোন করে ২ হাজার টাকা মুক্তপণ দাবী করে। পরে শিশুটির বাবা থানা পুলিশে অবহিত করে।

অপহৃত শিশুটিকে  চকবাজারের সোয়ারীঘাট এলাকা থেকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ  শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার দুপুরে মনু ব্যাপারীর ঢাল এলাকায় ভাড়া বসবাস করা বাড়ি থেকে শিশুটিকে দুপুর একটার দিকে অপহরণ করে নিয়ে যায় তারেক।
পরে শিশুটির বাবা মোঃ সোহেল থানায় অভিযোগ করলে  তথ্য প্রযুক্তি সহায়তায় ছয় ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আসামিকে বিচারের জন্য আদালতে প্রেরণ হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews