1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

বুড়িগঙ্গা টিভি ডেস্ক: জ্ঞাত আয়ের বাইরে অবৈধ উপায়ে ৩ কোটি ৮ লাখ টাকার সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারারক্ষী বাহিনীর বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদের ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে অবৈধ ৩ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামির ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। যা অনাদায়ে আদালত আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রায়ে দণ্ডের বিষয়টি দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ঠিক করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews