1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

কেরানীগঞ্জে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৩০শে অক্টোবর) বিকেলে র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা মুসলিমনগর এলাকায় মাদকের হাতবদল হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৪৫ (চারশত পঁয়চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে মোঃ জাফর উল্লাহ্ @ লালা (৪৭), মোঃ সোহাগ (৪০), মোঃ মনির হোসেন (২৮) ও মোঃ জহিরুল ইসলাম (৩০) নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং কেরানীগঞ্জ এর আশেপাশে বেশ কিছুদিন যাবৎ মাদকের বেচাকেনা করে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ হস্তান্তর করা হয়েছে।

 টিটু আহমেদ/ বুড়িগঙ্গা টিভি 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews