1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

ভারতে ঝুলন্ত সেতু ভেঙে ৪০ জন নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

ঝুলন্ত সেতু ধসে  ৪০ ব্যক্তি নিহতের খবর জানিয়েছে ভারতীয় গনমাধ্যম এনডিটিভি।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলার একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

এনডিটিভি বলছে, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন।

গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews