1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

পদ্মা সেতুতে উঠলেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
আজ সকাল থেকে পদ্মাসেতুতে বন্ধ মোটরসাইকেল চলাচল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদ্মা সেতু পাড়ি দিলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা।ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ করে পদ্মা সেতু পাড়ি দিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমীর খসরুসহ দলের শীর্ষ নেতারা পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা প্রবেশ করেন। এর আগে শুক্রবার বিকেলে তারা পদ্মা সেতু পাড়ি দিয়েই সমাবেশ স্থল ফরিদপুরে গিয়েছিলেন।

উল্লেখ্য: পদ্মা সেতু জোড়া তালি দিয়ে বানানো, এটা যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে, সেতু বানাতে অনেক দুর্নীতি হয়েছে ইত্যাদি নানা ধরনের মন্তব্য করে আলোচনায় এসেছেন বিএনপির নেতৃবৃন্দ।

টিটু আহমেদ / বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews