1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

বুড়িগঙ্গা থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নিখোঁজের ৫ দিন পর বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটি আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লব (৫১)এর বলে পরিচয় নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বলে জানিয়েছেন পুলিশ। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিহত দুরন্ত বিপ্লবের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ইলাশপুর গ্রামে। সে মৃত আব্দুল মান্নান মিয়া পুত্র। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি অর্গানিক কৃষি নিয়ে কাজ করতেন। দক্ষিণ কেরানীগঞ্জে তাঁর মাছের খামার ও কৃষি খামার আছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নিখোঁজের পর ৯ নভেম্বর দুরন্ত বিপ্লবের ছোট বোনের স্বামী ইমরুল নিখোঁজের ঘটনায় জিডি করেন। অজ্ঞাত লাশটি উদ্ধারের পর পরিবারকে খবর দিলে রবিবার রাত তিনটায় থানায় এসে লাশ দুরন্ত বিপ্লবের বলে সনাক্ত করে।

পাগলা নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে নদীর তীরে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লাশের ছবি দেখে সেটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করেন তাঁর ছোট বোন শ্বাশতী বিপ্লব। দুরন্ত বিপ্লব ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews