1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

এটা কি নেইমারের শেষ বিশ্বকাপ?

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

এবারের বিশ্বকাপ খেলাটাই শেষ বিশ্বকাপ কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার। এখন তার বয়স ৩০। আগামী বিশ্বকাপ যখন হবে তখন ৩৪ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলবেন কি না, তা অনেক কিছুর ওপর নির্ভর করছে জানিয়ে পিএসজি ফরোয়ার্ড বলেছেন, ‘আরেকটি বিশ্বকাপ খেলতেও পারি, আবার না–ও পারি। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। হতে পারে কোচ বদলে গেল, সেই কোচ আমাকে পছন্দ করলেন না।’

কাতার বিশ্বকাপে অনেকেই ব্রাজিলের চেয়েও অন্যদের বেশি এগিয়ে রাখছেন মন্তব্য করে নেইমার বলেন, ‘যদিও প্রচুর মানুষ এবার আমাদের ওপর আস্থা রাখছে না, তবু বলব আমরা ভিন্ন কিছুই দেখাব। এবারের বিশ্বকাপের দলটির ফল ভালো কিছুই হবে। নিজেদের আমি অনেক দূরই দেখতে পাচ্ছি।’

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চোট পেয়েছিলেন নেইমার। চোট পান ২০১৮ বিশ্বকাপের আগেও। চোটপ্রবণতার কারণে দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন কি না জানতে চাইলে, ‘না। ওটা নির্ভর করছে আমি তখন কোন অবস্থায় থাকব তার ওপর। আমি আসলে বিষয়টি নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আমাদের এবার অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে বলে আমি বিশ্বাস করি। আমি শুধু এবারের বিশ্বকাপটা খেলতে চাই। নিজেকে ঢেলে দিতে চাই।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews