1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

আজ রোববার থেকে কাতার বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে। ৩২ দলের অংশ গ্রহণে বৈশ্বিক এই টুর্নামেন্ট চলবে মাসব্যাপী। এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও।

ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তুলছে দেশের সমর্থকরা। সরাসরি টিভি পর্দায় খেলা দেখার জন্য অধীর হয়ে আছেন দেশের কোটি ফুটবল অনুরাগী। কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে- তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের।
দর্শকদের সেই অপেক্ষার অবসান হচ্ছে। কাতার বিশ্বকাপ-২০২২ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবল লড়াইয়ের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জাতীয় এই গণমাধ্যম।

খেলার পাশাপাশি থাকছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে খেলা সংক্রান্ত বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিটিভির অনুষ্ঠান বিভাগ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews