1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একটি ট্রাক আরেকটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- হোসেন শেখ (২৪) ও ইমন (১৯)। এ ঘটনায় সোহেল মন্ডল  নামে আরো একজন  আহত হয়েছেন। বুধবার হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এ এসআই) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,  দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় রাস্তায় একটি ট্রাকের ফেটে যাওয়া চাকা  চালক ও হেলপার মেরামত করছিলেন। তখন পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় এতে  সহযোগী আর ঘাতক ট্রাকটির সহযোগী গুরুতর আঘাত পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক হোসাইন ও ইমনকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এ এসআই) মো. খোরশেদ আলম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews