1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

গণপরিবহন চালু করার দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভের ডাক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
সংগৃহীত ছবি

দ্রুত গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে আগামী রোববার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। আজ ৩০ এপ্রিল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, করোনায় সারাদেশে ৫০ লাখের বেশি পরিবহন শ্রমিক অভাব অনটনে দিন পার করছেন। যদি এ অবস্থায় অবিলম্বে শ্রমিকদের জন্য অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা উচিত। দ্রুত দাবি মেনে নেয়া না হলে আগামী ৪ এপ্রিল সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হবে বলেও জানান ওসমান আলী।

এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্য নেতারা বলেন, করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ রাখা হলেও সিএনজি অটোরিকশাসহ নানা বাহনে চলাচল করছে সাধারণ মানুষ। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। এছাড়া গণপরিবহন চালু হলে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের ফলে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন বলেও দাবি করেন নেতারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews