1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকার ভেতরে করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে উত্তরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক:নভেল করোনাভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জন। শুধু ঢাকা বিভাগে এই সংখ্যাটা ১৯৬। এর মধ্যে নারায়ণগঞ্জে ৫৯ জন, মাদারীপুরে ১১, নরসিংদীতে ৪, জামালপুর ও মানিকগঞ্জে ৩ জন করে, গাজীপুর-টাঙ্গাইল ও শেরপুরে ২ জন করে, রাজবাড়ী-শরিয়তপুর ও কিশোরগঞ্জে ১ জন করে। বাকি সব ঢাকা শহরে।

ঢাকার ভেতরে করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে উত্তরা, ১৬ জন। তারপরই ধানমণ্ডির অবস্থান, ১৩ জন। এরপর যথাক্রমে মিরপুর-১-এ ১১ জন, পুরান ঢাকার ওয়ারিতে ১০ জন। ৮ জন করে আছেন টোলারবাগ, লালবাগ ও মোহাম্মদপুরে। ৬ জন করে আছেন মিরপুর-১১, উত্তর টোলারবাগ, গুলশান ও যাত্রাবাড়ীতে।

আজিমপুর, বংশালে আছেন ৪ জন করে। মিরপুর-১০, জিগাতলা, হাজারীবাগ, গ্রিণরোড, চকবাজার, বাবু বাজার, বেইলি রোড, সোয়ারি ঘাটে ৩ জন করে। দুইজন করে আছেন শাহবাগ, আগারগাঁও, হাতিরপুল, ইসলামপুর, লক্ষ্মীবাজার, পুরানা পল্টন, শান্তিনগর, মগবাজার, বাড্ডা, মহাখালী, তেজগাঁও, মিরপুর-১২, শাহ আলী বাগ ও পীরের বাগে।

একজন করে আছেন আদাবর, বসিলা, সেন্ট্রাল রোড, বুয়েট এলাকা, উর্দুরোড, নারিন্দা, দয়াগঞ্জ, ধোলাইখাল, মানিকদি, আশকোনা, কোতোয়ালী, শনির আখড়া, মুগদা, রাজারবাগ, ইস্কাটন, রামপুরা, মিরপুর-১৩, হাতিরঝিল, শাহজাহানপুর, নিকুঞ্জ, বেড়িবাঁধ, বনানী, বেগুনবাড়ি, কাজীপাড়ায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews