1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

অলিম্পিক অনিশ্চিত আগামী বছরেও

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো স্থগিত হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’ মহামারি করোনাভাইরাসের কারণে এ বছরের অলিম্পিক গেমস পিছিয়ে আগামী বছরে নেওয়া হয়েছে। কিন্তু ২০২১ সালেও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন নিয়ে দেখা দিল সংশয়।

প্রবল চাপের মুখে কয়েকদিন আগে এক বছর পেছানো হয় টোকিও অলিম্পিক। গেমস পিছিয়ে আগামী বছরের ২৩ জুলাই শুরুর সিদ্ধান্ত নেয় অলিম্পিক কমিটি। কিন্তু সম্প্রতি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী বছর নির্ধারিত সূচিতে অলিম্পিক শুরু করা নিয়েও সংশয় প্রকাশ করলেন খোদ টোকিও অলিম্পিক কমিটির প্রধান তোশিরো মুতো।

শনিবার জাপানি ক্রীড়া সংগঠক মুতো বলেছেন, ‘আমার মনে হচ্ছে আগামী বছর জুলাইতে সব নিয়ন্ত্রণে চলে আসবে না। এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারবে না। কাজেই আমরা এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

টোকিও অলিম্পিক প্রধান অবশ্য আশা হারাচ্ছেন না, ‘আশা করব মানুষ আগামী বছর যেন করোনাভাইরাসের বিপুল ক্ষতি সামলে উঠতে পারে। আমরা গেমস এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই সময়ে যেন আমরা আরো কঠোর পরিশ্রম করতে পারি এবং আয়োজন আরো ভালোভাবে করতে পারি।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews