1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৫ নারীদের পৃথক কমিটিতে রেখে অন্তর্ভুক্তির দাবি ‘শুভংকরের ফাঁকি’: টিআইবি ইরানের সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, হতাহত নেই ঢাকা-সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী পৃথিবীর দিকে ধেয়ে আসছে দেড় টনের মহাকাশ টেলিস্কোপ, ঝুঁকিতে কোন কোন অঞ্চল? চার জেলায় নতুন পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিটেও রদবদল গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, মাঠেই প্রাণ হারালেন ৩০ বছর বয়সী ফুটবলার সম্পত্তি লিখে নেওয়ার পর বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন সন্তানেরা, গাছতলায় ৯৫ বছরের বৃদ্ধ তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, মাঠেই প্রাণ হারালেন ৩০ বছর বয়সী ফুটবলার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, মাঠেই প্রাণ হারালেন ৩০ বছর বয়সী ফুটবলার

অনলাইন ডেস্ক:

ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্প্যানিশ ফুটবলে।

সোমবার রাতে স্পেনের এস্তাদিও হেলিওদোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে তেনেরিফ ও আন্ডোরার মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটির যোগ করা সময়ের সপ্তম মিনিটে বলের দখল নিতে গিয়ে আন্ডোরার গোলরক্ষক হেসুস ওভোনোর সঙ্গে সংঘর্ষ হয় মিগুয়েলের।

ম্যাচের ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মিগুয়েল বলের দিকে এগিয়ে গেলে গোলরক্ষক ওভোনোর হাঁটুতে তাঁর বুকে আঘাত লাগে। সংঘর্ষের পরপরই মাঠে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার পর রেফারি গোলরক্ষক ওভোনোকে লাল কার্ড দেখান। দ্রুত মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। পরে মিগুয়েলকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খেলোয়াড়দের মধ্যে শোকের আবহ তৈরি হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকালে এক শোকবার্তায় তেনেরিফ ক্লাব জানায়, হেসুস দে মিগুয়েল আলামেদার মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, স্বজন ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি।

ফুটবল ক্যারিয়ার

মাদ্রিদে জন্ম নেওয়া হেসুস দে মিগুয়েল ২০১৫ সালে লেগানেস বি দলের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন। স্পেনের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা ছিল তাঁর।

২০২৩-২৪ মৌসুমে কাসতেলনের হয়ে ১৬ গোল করে দলটির দ্বিতীয় বিভাগে উন্নীত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরে ২০২৫ সালে তিন বছরের চুক্তিতে তেনেরিফে যোগ দেন।

মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে নেমে এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত সতীর্থ, সমর্থক ও ফুটবলসংশ্লিষ্টরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews