1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৫ নারীদের পৃথক কমিটিতে রেখে অন্তর্ভুক্তির দাবি ‘শুভংকরের ফাঁকি’: টিআইবি ইরানের সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, হতাহত নেই ঢাকা-সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী পৃথিবীর দিকে ধেয়ে আসছে দেড় টনের মহাকাশ টেলিস্কোপ, ঝুঁকিতে কোন কোন অঞ্চল? চার জেলায় নতুন পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিটেও রদবদল গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, মাঠেই প্রাণ হারালেন ৩০ বছর বয়সী ফুটবলার সম্পত্তি লিখে নেওয়ার পর বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন সন্তানেরা, গাছতলায় ৯৫ বছরের বৃদ্ধ তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

চার জেলায় নতুন পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিটেও রদবদল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
চার জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারী, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দায়িত্ব পেয়েছেন।

এর মধ্যে মুন্সীগঞ্জের বর্তমান পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম-সেবাকে নীলফামারীতে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে। এর আগে তাঁকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে আগের সেই আদেশ বাতিল করা হয়েছে।

অন্যদিকে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবাকে জামালপুরে বদলি করা হয়েছে। বরগুনার নতুন পুলিশ সুপার হয়েছেন পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী।

জেলা পর্যায়ের এই রদবদলের পাশাপাশি পুলিশের অন্যান্য ইউনিটেও পরিবর্তন আনা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গত ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নেত্রকোনার বিশেষ পুলিশ সুপার (সিআইডি) হিসেবে মো. তরিকুল ইসলামের বদলির আদেশও বাতিল করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হলো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews