1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৫ নারীদের পৃথক কমিটিতে রেখে অন্তর্ভুক্তির দাবি ‘শুভংকরের ফাঁকি’: টিআইবি ইরানের সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, হতাহত নেই ঢাকা-সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী পৃথিবীর দিকে ধেয়ে আসছে দেড় টনের মহাকাশ টেলিস্কোপ, ঝুঁকিতে কোন কোন অঞ্চল? চার জেলায় নতুন পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিটেও রদবদল গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, মাঠেই প্রাণ হারালেন ৩০ বছর বয়সী ফুটবলার সম্পত্তি লিখে নেওয়ার পর বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন সন্তানেরা, গাছতলায় ৯৫ বছরের বৃদ্ধ তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

 

 

 

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলার একমাত্র সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রথম দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আসামি কৌশলে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তাঁকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে গত শনিবার গ্রেপ্তারের পর দীপকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। মঙ্গলবার তাঁর প্রথম দফার রিমান্ড শেষ হওয়ার কথা। এদিকে একই মামলায় গ্রেপ্তার হওয়া এক তরুণীও বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন। গত রোববার আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন সাবেক বৈমানিক কে এম তাহসিফ সৌরি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বিকেলে রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় গত ৩১ অক্টোবর রাতে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তে দীপের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখন হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews