1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে না পারলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ্য হবেঃ পলক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন আজ ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে না পারলে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ্য হবে। মুক্তিযুদ্ধের সময় যে ভারত এদেশের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। যে দেশ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণি ভুমিকা রেখেছিল সেই দেশের প্রধান মন্ত্রী এদেশে আসতে বিরোধীতা করেছে এই ধর্মব্যবাসায়ীরা।

আজ ১০মে সোমবার সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিমন্ত্রী পলকের পক্ষে উপজেলার ১০৮টি ওর্য়াড আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ কালে তিনি এই কথা গুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল,জাহিদুল ইসলাম ভোলা, অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম প্রমুখ.উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড সাইদুর রহমান সৈকত প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews