1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে সিএনজির ধাক্কায় এক ব্যক্তি নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় সিএনজির ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ই মে) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিন কেরানীঞ্জের হাসনাবাদ বিআরটিএ’র সামনে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের আড়াকুলের জিন্দাপীর এলাকার বাসিন্দা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোঃ বাছির উদ্দিন জানান, স্থানীয় লোক মারফত আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
জানা গেছে, লোকটি হাসনাবাদ বিআরটিএর সামনে একটি সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য ওপারে রওয়ানা দেয়। এ সময় পিছন দিক থেকে আসা একটি সিএনজি সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। সেখানে থাকা ভাঙ্গা কাচের টুকরো দিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দুপুর সোয় দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সিএনজি চালককে আটক ওসিএনজি টিকে জব্দ করেছে পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews