1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মাদারীপুরের কালকিনিতে পাটক্ষেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১

মাদারীপুর প্রতিনিধি, মাদারীপুরের কালকিনিতে হাবিবুর রহমান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কালকিনি উপজেলার এনায়েনতনগরের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিব কালকিনি উপজেলার আলিপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে। সে রাজধানী ঢাকায় একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো। স্থানীয়সূত্রে জানা গেছে, দিন-রাত এ পাটক্ষেতে জুয়ার আসর বসে। নিহত হাবিবুর রহমানের জুয়া খেলার অভ্যাস ছিল। মৃত দেহের পাশে জুয়া খেলায় ব্যাবহৃত কলাপাতা,তাস সহ বিভিন্ন পানীয়র বোতল দেখা যায়। পুলিশ জানান দুদিন আগে ঈদের ছুটিতে কালকিনির আলিপুরে নিজবাড়িতে আসে হাবিব। শুক্রবার বিকেলে পাশের গ্রামে এনায়েতনগরে নানার বাড়ির উদ্দেশে বের হয় সে। পরে রাতে একাধিববার তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে বন্ধ পায় পরিবারের লোকজন। শনিবার সকালে স্থানীয়রা এনায়েনতনগরের একটি পাটক্ষেতে হাবিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে  মরদেহ উদ্ধার করে।

হাবিবের বড় ভাই সাব্বির হোসেন অভিযোগ করে বলেন  পরিকল্পিতভাবে হাবিবকে হত্যা করা হয়েছে। মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews