1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

গৌরনদীতে ঈদে বাড়িতে এসে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১

ঢাকা থেকে ঈদ উপলক্ষে দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বোনদের মধ্যে বড় আফসানা আক্তার(১৪) ও ছোট বোন জান্নাত (৮)। বড় বোন সপ্তম শ্রেনী ও ছোট বোন প্রথম শ্রেনিতে ঢাকায় পড়াশুনা করত। শনিবার দিবাগত রাত নয়টার দিকে বাড়ির লোকজনে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ উদ্ধার করেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে।

স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ মিলন খলিফা জানান, ওই মহল্লার বাসিন্দা ইদ্রিস সরদারের পুত্র ব্যবসায়ী মিলন সরদার দীর্ঘদিন থেকে স্ব-পরিবারে ঢাকায় বসবাস করে আসছেন।

ঈদ-উল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে মিলন গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার বিকেলে মিলন সরদারের সপ্তম শ্রেনীতে পড়ুয়া কন্যা আফসানা আক্তার (১৪) ও প্রথম শ্রেনীতে পড়ুয়া কন্যা জান্নাত (৮) সবার অজান্তে প্রতিবেশী ফুফুর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুজির পর দিবাগত রাত নয়টার দিকে পরিবারের সদস্যরা পুকুর থেকে ভাসমান অবস্থায় দুইবোনের মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিক ধারনা পুকুরে গোসল করতে গিয়ে ছোট বোন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোন ও নিয়ন্ত্রন হারিয়ে পানিতে ডুবে যায়।

দুই মেয়েকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়। বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews