1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কোয়ারেন্টাইনে থাকা তরুনীকে ধর্ষণ, পুলিশের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১

খুলনা পিটিআই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে ভারতফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষনে অভিযুক্ত মোকলেছুর রহমান (৪৪) যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে।
সোমবার (১৭ মে) খুলনা সদর থানায় নির্যাতিত তরুণী বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে সত্যতা নিশ্চিত করেছেন কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন। এদিকে নির্যাতিত তরুণী খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
ধর্ষন অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, নির্যাযিত তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইন ছিলেন। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার ভালো সম্পর্ক হয়। একপর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews