1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক সমাজকে ধ্বংস করে দেয়ার নীল নকশার অংশ এটি। বিএনপির মহাসচিব অভিযোগ করে আরো বলেন, দেশের মানুষকে দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত করছে এ সরকার। না আছে সাধারণ নাগরিকদের অধিকার, না আছে রাজনীতিবিদদের অধিকার, না আছে সাংবাদিকদের অধিকার। আর এই অবরুদ্ধকর অবস্থাকে তারা (আ.লীগ) গণতন্ত্র বলে। তারা জানে না গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূল বিষয়টি হলো মত প্রকাশের স্বাধীনতা। আর এই মত প্রকাশের মূল মেরুদণ্ড হচ্ছে সংবাদমাধ্যম।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews