1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রিসোর্টে বেড়াতে গিয়ে গৃহবধূ গণধর্ষণের শিকার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১

রিসোর্টে বেড়াতে গিয়ে এক গৃহবধূ (২০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২২ মে) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ‘নদী বাড়ি’ নামে একটি রিসোর্টে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত চারজনকে আসামি করে ওই গৃহবধূ বাদী হয়ে রোববার (২৩ মে) রাতে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সোমবার (২৪ মে) ভোরে মামলায় অভিযুক্ত আসামি আবদুল মান্নানের ছেলে মহিনউদ্দিন (২৬) এবং একই গ্রামের দুলাল মিয়াজীর ছেলে শাকিল হোসেনকে (২৪) গ্রেপ্তার করে । অপর দুই আসামি পলাতক রয়েছেন।

এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ মামলার বরাত দিয়ে জানান, ওই গৃহবধূ শনিবার ‘নদী বাড়ি’ নামে একটি রিসোর্টে ঘুরতে যান। সেখানে শাকিল নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসায় ওই নারী বাড়ি চলে যেতে চান। কিন্তু শাকিল ও তার সহযোগী মহিনউদ্দিন কৌশলে রিসোর্টের পাশের একটি বালুর মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে কয়েকবার ধর্ষণ করে। পরে একই রাতে পাশের রান্ধুনীমুড়া গ্রামে শাকিলের খালার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয। সেখানে ইউসুফের ছেলে ইসমাইল৩২) ও তার ছোট ভাই কালু (২১) মিলে ওই নারীকে ফের কয়েকবার ধর্ষণ করে।

তিনি আরও জানান, পরের দিন সকালে ধর্ষণকারীরা তাকে রাস্তার পাশে মাঠে ফেলে যায়। স্থানীয়রা বিষয়টি দেখে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সুপার(চাঁদপুর জেলা মিলন মাহমুদ জানান, সোমবার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে গ্রেফতার হওয়া আসামিরা অভিযোগ স্বীকার করায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান বলেও জানান এই কর্মকর্তা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews