1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে বন্ধুর ছুড়িকাঘাতে বন্ধু খুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১

কেরানীগঞ্জে বন্ধুর ছুড়িকাঘাতে মোঃ আলতাফ (৩৫) নামে একজন খুন হয়েছেন। ঘটনাটি কেরানীগঞ্জে হাসনাবাদ হাউজিং এলাকায়। গত ২৮মে শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ঘাতক বন্ধুর নাম মোঃ রুবেল(৪০)।
জানা গেছে, আলতাফ ও রুবেল দুই বন্ধু মিলে শুক্রবার সন্ধ্যায় একসাথে মদ পান করার জন্য হাসনাবাদ ধলেশ্বর এলাকায় যায় । মদপান শেষে তারা সেখান থেকে হাসনাবাদ এলাকায় চলে আসে। এসময় দুইজন কথা বলতে বলতে বাকতিন্ডায় জড়িয়ে হাসনাবাদ হাউজিং এলাকায় আসে। কথা কাটাকাটির একপর্যায় রুবেল সুইচ গিয়ার চাকু দিয়ে আলতাফকে নাভীর নিচে আঘাত করে। পরবর্তীতে রুবেল হাসনাবাদে রাকিব নামের আরেক বন্ধুর বাসায় যায়। পরে বাসা থেকে ডেকে রাকিবের পিঠে ছুড়িকাঘাত করে রুবেল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আলতাফ ও রাকিবকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুত্বর আহত অবস্থায় আলতাফ আজ বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা গেছে অতিরিক্ত রক্তক্ষরণে আলতাফ মৃত্যুবরন করেন।
এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে আহত রাকিবের ভাই বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের করবে বলে জানা গেছে।
খুনের বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি এখনো শুনিনি।
তবে থানায় অভিযোগ করলে অবশ্যই দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews