1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

রাজধানীর শ্যামপুরে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১

রাজধানীর শ্যামপুরে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করেছে।

আজ ২৯ মে, শনিবার রাত পৌনে ২টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সীবাড়ী নতুন রাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মোঃ আপন সরকার (৩০), মোঃ জাহাঙ্গীর আলম রাজু (৪১), মোঃ ইকবাল হোসেন (৪০), মোঃ নাদিম (৩২), মোঃ অভি (২৭) ও মোঃ আকিব (৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২ টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড এ্যামুনেশন(গুলি), ৪ টি সুইস গিয়ার চাকু, ২ টি ছোরা, ১টি মটর সাইকেল, ৮টি মোবাইল ফোন ও নগদ- ৪ শত ৮৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews