1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ঢাকা সদরঘাট পল্টুনে পুলিশের এসআই নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

ঢাকা সদরঘাটে মেহমান নিতে এসে সিড়ি থেকে পা পিছলে মাথায় আঘাত লেগে নদীতে পড়ে দূর্ঘটনায় শাওলিন আকিব (২৮) নামে পুলিশের সাব ইন্সপেক্টর নিহত হয়েছে।
রবিবার ৬ জুন সকাল পৌনে আটটার দিকে “ডি রাতারাতি” নামের লঞ্চে করে বরগুনা থেকে আসা মেহমানকে রিসিভ করতে এসে  ( ৭ পল্টুন) এক পা সিঁড়িতে অন্য পা পল্টুনে থাকা অবস্থায় পা পিছলে পিছনের দিকে  পড়ে যায়।
খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনা স্থলে এসে সকল লঞ্চ সরিয়ে সদরঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দলের  প্রায় ঘন্টাখানেক চেষ্টায়  লাশ উদ্ধার করে।
সদরঘাট নৌ-পুলিশের এস আই মোঃ শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এস আই শাওলিন আকিব ঢাকায় এসবি তে রাজনেতিক ইনটেলিজেন্ট শাখায় দায়িত্বরত ছিলেন তার বিপি নং ৯৩২০২২৫৯৫৭।

তিনি আরো জানান, আকিবের স্থায়ী ঠিকানা, ঢাকার যাত্রাবাড়ী, কাজিরগাও মাতুয়াইল একালায়। আকিবের পিতার নাম রফিকুল ইসলাম, মাতার নাম নাফিজা ইসলাম। আকিব এর বড় ভাই পুলিশ পরিদর্শক শিবলী সাদিক। তার আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews