1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আসছেন দীপা খন্দকার খলনায়িকা চরিত্রে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

দেশের ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক সিনেমার প্রস্তাব পেলেও একটা সময় তা ফিরিয়ে দিয়েছেন। সেই প্রথা ভেঙ্গেছেন ‘ভাইজান এলোরে’ সিনেমার মধ্য দিয়ে। এরপর শেষ করেছেন আরো একটি সিনেমার শুটিং, নাম ‘পায়ের ছাপ’। সময়টা বেশ ভালোই যাচ্ছে তার। নতুন খবর হলো বড় পর্দায় তিনি আসছেন এবার খলনায়িকা হিসেবে।

আগের ছবিগুলোতে তিনি নায়কের বোন ও মায়ের মতো সহনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। খল চরিত্র এই প্রথম। তাই আলাদা করে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রটিতে তাঁর স্বামীর ভূমিকায় থাকছেন আরেক খল অভিনেতা মিশা সওদাগর। ছবির নাম ‘রিভেঞ্জ’। আগামী সপ্তাহেই শুটিং শুরু হবে।

‘রিভেঞ্জ’ সিনেমায় দীপা খন্দকার ছাড়া আরো অভিনয় করছেন শবনম বুবলী, জিয়াউল রোশান প্রমুখ। পরিচালনা করবেন মোহম্মদ ইকবাল।

দীপার ভাষ্যমতে, দেশের কোনো নারী চরিত্রকে এ ভূমিকায় আগে দেখা যায়নি। অভিনয় শুরুর পর থেকেই এ ধরনের চরিত্রের প্রতি আলাদা একটা টান ছিল। তিনি বলেন, ‘সব সময় চেয়েছি, ভিন্ন কোনো গল্প বা চরিত্রে অভিনয় করব। তেমনই একটি গল্প ও চরিত্র পেয়েছি। ছেলেরাই মূলত চলচ্চিত্রে এ ধরনের চরিত্র আগে করেছেন। এটা আমার জন্য চ্যালেঞ্জিং।’

বর্তমানে ‘গুলশান অ্যাভিনিউ-২ ’ ও ‘বাকরখানি’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার। দুটি নাটকের শুটিং করতেই মাসের বেশির ভাগ সময় কেটে যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews