1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

মুরাদিয়া ইউপি নির্বাচনে শাহ আলম মাষ্টারের প্রচারনায় মানুষের ঢল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মাষ্টারের নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করতে দেখা গেছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে সাধারণ মানুষের মাঝে ততই উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক দিনে নির্বাচনী প্রচার -প্রচরণায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মাষ্টারের মিছিলে কয়েক হাজার মানুষকে অংশ গ্রহণ করতে দেখা গেছে। এতে নারী -পুরুষ, যুবক বৃদ্ধাদের অংশ গ্রহণ চোখে পড়ার মতো।
অন্যদিকে নাওয়াখাওয়া ভুলে গিয়ে ইউনিয়নের মানুষের মাঝে গভীর রাত পর্যন্ত ভোট ও দোয়া চাইতে দেখা যায় এই প্রার্থীকে।

ইউনিয়নে দক্ষিণ মুরাদিয়া, উত্তর মুরাদিয়া,বোড অফিস, ভক্তবাড়ি,আমির হোসেনের রাস্তার মাথা, চরগরবদী, সন্তেসদিসহ বেশ কিছু স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীর সংখ্যা বেশি। সেদিক থেকে শাহ আলম মাষ্টারের প্রচার – প্রচারণা চোখে পড়ার মতো। শাহ আলম মাষ্টারকে নিয়ে কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন আমরা আশাবাদী তিনি এইবার চেয়ারম্যান হবেন ইনশাআল্লাহ।

তবে এলাকাবাসীর ধারনা নির্বাচনে শাহ আলম মাস্টারের পর ৭ জন প্রার্থীদের মধ্যে  প্রচারণায় এগিয়ে আছে আখি মিজান,সাইদুর রহমান, মিজানুর রহমান সিকদার।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews