1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের সিদ্ধান্ত বাতিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১
ছবি সংগৃহীত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলছে, লকডাউনের কারণে ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া ফরম পূরণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ড জানায়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ২৯ জুন শুরু হয়ে আগামী ১১ জুলাই পর্যন্ত এই ফরম পূরণের কাজ স্থগিত করা হলো। পরিস্থিতি বিবেচনা করে তারিখ পরে জানানো হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

গত শুক্রবার করোনার কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ ২৯ জুন থেকে শুরু করার কথা জানিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছিল, বোর্ড ও কেন্দ্র ফি-সহ বিজ্ঞান বিভাগের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য এই ফি ১ হাজার ৯৪০ টাকা। নির্ধারিত ফি-এর অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ১৫ মাসের বেশি সময় ধরে। এই অবস্থায় গত বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছিল। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেয়া হয়। তবে এবার পরীক্ষা নেয়ার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ৮৪ দিন ক্লাস নিয়ে এই পরীক্ষা নেয়া হবে। মন্ত্রণালয় জানিয়েছে, লকডাউন উঠে গেলে ফরম পূরণের নতুন তারিখ দেয়া হবে।

তবে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় পরীক্ষা আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিতে পারেনি সরকার। শিক্ষামন্ত্রী সম্প্রতি বলেছেন, এ বিষয়ে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে চান তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews