1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে লকডাউন অমান্য করায় ৪০ জনকে জেল,জরিমানা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
ছবিঃ প্রতিবেদক

নিজ্বস্ব প্রতিবেদকঃ  দেশে ঘোষিত চলমান ৭ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার অকারনে ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে কেরানীগঞ্জে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ জনকে সাতদিন   মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং ২৪ জনকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ২ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী,চুনকুটিয়া ও মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালত তাদের শাস্তি প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেবনাথ, ও কেরানীগঞ্জ মডেল কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ইনচার্জ আবুল কালাম আজাদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews