1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে লকডাউন ভঙ্গের দায়ে ৫২ জনকে দন্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধিঃ  করোনা ভাইরাসের উর্ধ্ব গতি ঠেকাতে দেশে চলমান প্রথম দফা ৭ দিনের কঠোর লকডাউনের ষষ্ঠ দিন মঙ্গলবার অকারনে ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে কেরানীগঞ্জে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমান
আদালত পরিচালনা করে। এসময় ৫২ জনকে আটক করা হয়।

নিয়ম ভঙ্গ করায়  এসময় ১ জনকে  বিনাশ্রম কারাদণ্ড এবং ৫১ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৬ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার বিভিন্ন এলাকা থেকে লকডাউনের নিয়ম ভঙ্গ করায়  তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে শাস্তি প্রদান হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, ও কেরানীগঞ্জ মডেল কমিশন( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, প্রতিদিনই আমরা মানুষকে সচেতন করছি।  লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারনে উপজেলার বিভিন্নস্থান থেকে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। লকডাউন চলাকালীন সময় আমাদের এ অভিযান চলমান থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews