1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
ঢাকার কেরানীগঞ্জে চলমান লকডাউনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে  বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে  খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার বিকালে উপজেলার মডেল থানাধীন  রুহিতপুর ইউনিয়নের ধর্মশুর এলাকার মানুষদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্হ, ৯ আর্টিলারি ব্রিগেডের সার্বিক তত্বাবধানে এবং ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায়  বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুঃস্থ ২৫ টি পরিবারকে সহায়তা প্রদান করে।
এসময় সাধারন মানুষকে লকডাউন মেনে চলার জন্য আহ্বান জানান ও মাস্ক বিতরন করেন।
 এসময় উপস্থিত ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাফিউল ইসলাম মেরাজ, ক্যাপ্টেন ফাহমিদ, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল আলী প্রমুখ।
মেজর বলেন,বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস.এম শফি উদ্দিনের নির্দেশনায় করোনার উর্ধমুখী গতি ঠেকাতে দেশের চলমান কঠোর লকডাউনের মধ্যে যেসকল মানুষ সমস্যায় আছে তাদের পাশে খাদ্য সহায়তা করবে বাংলাদেশ সেনা বাহিনী।
আমরা খাদ্য সহায়তার পাশাপাশি পর্যায়ক্রমে স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল ক্যাম্প চালু করবো।#

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews