1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত চালকের নাম সাগর মিয়া (২৪) ।

শনিবার রাত ৮টার দিকে কদমতলী গোলচত্তর এলাকায় এঘটনা ঘটে। সাগর মিয়া চুনুকুটিয়া পশ্চিমপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বসবাস করতেন। সে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হুমপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে।

নিহতের চাচা শুক্কুর মিয়া জানান, সাগর লেগুনা গাড়ী চালাতো। কদমতলীতে ছিল ওদের ষ্টান্ড। কিছুদিন ধরে লেগুনার অন্য চালক ও কয়েকজন হেলপারের সঙ্গে ওর ঝামেলা চলছিল। এর জের ধরে গত শুক্রবার রাতে রুবেল, রবিন, শামীম, জুয়েল, রতন ও অজ্ঞাতনামা কয়েকজন মিলে সাগরের উপর হামলা চালায়। এসময় তাকে মারধর করে। এক পর্যায়ে হামলাকারীদের একজন ছুরি দিয়ে সাগরের ঘাড়ের বামপাশে আঘাত করে পালিয়ে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সাগরের মৃত্যু হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews