1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জের আগানগরে ডেঙ্গুরোধে ওষুধ ছিটানো কার্যক্রম অব্যাহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১

ডেঙ্গুর প্রতিরোধে ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রম চালানো হচ্ছে।

আজ (২ আগস্ট) সোমবার ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এডিস মশা নিধনে ওষুধ ছিটানো হয়েছে।

ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম চালাচ্ছেন আগানগর বাসিন্দা মীর আসাদ হোসেন টিটু।

মীর আসাদ হোসেন টিটু জানান, রাজধানী ঢাকায় এডিস মশার কামড়ে ডেঙ্গুর প্রবনতা বেড়েছে। এদিকে কেরানীগঞ্জ উপজেলা ঢাকার সবচেয়ে কাছের উপজেলা কেরানীগঞ্জ। এতে করে কেরানীগঞ্জে ডেঙ্গু ছড়িয়ে পরার আশংকা রয়েছে। এজন্য আগে থেকেই এর প্রতিরোধ করার জন্য যে সকল স্থানে এডিশ মশার লার্ভা রয়েছে সেসব স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে আগানগর ইউনিয়নের সব স্থানে মশা নিধন ওষুধ প্রয়োগ করা হবে।

এডিস মশা সাধারনত পরিস্কার পানিতে জন্ম নেয়। এজন্য বাড়ির আঙিনা ছাদে লাগানো গাছের টবের পানি নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। তিনদিন পরপর পানি ফেলে নতুন পানি দিতে হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews