1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
প্রতিকি ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকা থেকে নিখোঁজের ১ দিন পর মজনু হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকাল সোয়া এগারোটার দিকে শুভাঢ্যা পূর্বপাড়ার তারা হাজির ফাঁকা প্লট থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্(মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পুলিশ নিহতের পরিবারের বরাত দিয়ে জানায়,নিহত মজনু হোসেন শুভাঢ্যা পূর্বপাড়া মাঠের কোণা এলাকায় পরিবারসহ মোস্তাফিজ মিয়ার বাড়ীতে ভাড়া বসবাস করতেন। তার গ্রামের বাড়ী জামালপুর জেলার ইসলামপুর থানার সিরাজবাদ গ্রামে। তার পিতা মৃত জুমুর আলী। মজনু হোসেন গত ২৫ আগস্ট রাতে বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরে তার স্ত্রী মাহফুজা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) সাক্রাতুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার একদিন পর মজনু হোসেনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে স্যার সলিমুল্লাহ্ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে নিহতের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews