1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বার বার পদ্মা সেতুতে ধাক্কা লাগার কারন খতিয়ে দেখার নির্দেশ দিলেন সেতুমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
ফাইল ফটো

বার বার পদ্মা সেতুতে কেন ধাক্কা লাগছে তা খতিয়ে দেখার নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। তবে, আজ পদ্মা সেতুতে পঞ্চমবারের মত ধাক্কা লাগার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। এর আগে, সকাল পৌনে ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানের স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ক্ষতিগ্রস্ত হয় ফেরির মাস্তুল। যদিও বিষয়টি অস্বীকার করেছে বিআইডব্লিউটিসি। সংস্থাটির মেরিন অফিসার আহম্মদ আলী জানান, সকালে ডকইয়ার্ড থেকে মেরামত শেষে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এসময় পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ফেরিটির মাস্তুলের ধাক্কা লাগে। তবে এতে সেতুর কোন ক্ষতি হয়নি।

এর আগে ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া আরো দুইবার যাত্রী ও যানবাহন সহ বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত লাগার ঘটনা ঘটে গত ২০ ও ২৩ জুলাই।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews