1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরাণীগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
প্রতিকি ছবি

ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন তারানগর আটি ভাওয়াল এলাকা থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে থানা পুলিশ। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে আটি-ভাওয়াল এলাকার একটি হোটেলের পাশ থেকে নারি পেঁচানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়।

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, “রাত ১০টার দিকে স্থানীয়রা শিশুর কান্না শুনে পুলিশে খবর দিলে আমরা সেখানে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করি।

নবজাতকটির আনুমানিক বয়স দু থেকে তিন দিন। আমরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠাই, সেখান থেকে স্যার সলিমুল্লাহ্ (মিডফোর্ট) মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল দুটির কোনটাই নবজাতকের সিট খালি না পাওয়ায় শেষে রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করি। থানা থেকে শিশুটির নাম রাখা হয়েছে ‘আশালতা’।”

তিনি আরো বলেন,‘আমরা শিশুটির বিষয় সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। ঢাকা মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের তথ্য মতে শিশুটি এখন সুস্থ আছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews