1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

১৩০ টাকার চাকরি থেকে এখন ৪৬০ কোটি টাকার মালিক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
সংগৃহীত ছবিঃ

একসময় দৈনিক মাত্র ১৩০ টাকার চাকরি থেকে এখন ৪৬০ কোটি টাকার মালিক- নুরুল ইসলাম। আছে ৬টি বাড়ি, ১৩ ফ্ল্যাট, ৩৭টি জমি, ১৯ ব্যাংক অ্যাকাউন্ট। এই বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ স্থলবন্দরের কম্পিউটার অপারেটর নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

২০০১ সালে টেকনাফ স্থলবন্দরে কম্পিউটার অপারেটর পদে দৈনিক ১৩০ টাকায় চুক্তিভিত্তিক চাকরি নেন নুরুল ইসলাম। ২০০৯ সালে চাকরি ছেড়ে দেন তিনি। তবে নিজের আস্থাভাজন আরেকজনকে ওই পদে নিয়োগের ব্যবস্থা করেন। গড়ে তোলেন ১৫ জনের দালাল সিন্ডিকেট। নিজের অবস্থানকে কাজে লাগিয়ে চোরাকারবারি, শুল্ক ফাঁকি, অবৈধ পণ্য খালাস ও দালালির কৌশল রপ্ত করেন নুরুল ইসলাম। দালালির সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে সাড়ে ৪শ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন নুরুল। অবৈধ পণ্য কারবারের হুন্ডি সিন্ডিকেটের সাথে সমন্বয় এবং আন্ডার ও ওভার ইনভয়েস কারসাজিতে জড়িত ছিলেন তিনি। অবৈধ আয়ের উৎসকে ধামাচাপা দিতে ৫টি প্রতিষ্ঠান তৈরি করেন নুরুল ইসলাম। এছাড়া, স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নামে রয়েছে ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট।গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সোমবার মধ্যরাতে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলামকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews