1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

আগৈলঝাড়ায় জার্সিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা!

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশর জাতীয় পতাকা অবমাননার সাথে লিপ্ত বরিশালের আগৈলঝাড়া বাইকার’ ক্লাব। সম্প্রতি আগৈলঝাড়ার কিছু মোটরবাইক চালকদের উদ্যোগে গড়ে ওঠে আগৈলঝাড়া বাইকার’স ক্লাব, এবং তাদের ক্লাবের উদ্যোগেই ক্লাবের নামে এই তৈরি করা হয় এই জার্সিটি, যেখানে জার্সির মূল ফোকাসে স্থান পায় ইটালিয়ান লোগো থেকে শুরু করে বিদেশ অনেক স্পন্সরের লোগো । তবে ওই জার্সিতে মূল অংশের প্রথমভাগের কোনো পাশেই স্থান পায় নাই বাংলাদেশের জাতীয় পতাকার লোগো ।

স্থানীয়দের অভিযোগ, যেখানে সবার উপরে স্থান পাওয়ার কথা ছিলো বাংলাদেশের পতাকার লোগো সেখানে সবার নিচে স্থান পেয়েছে আমাদের জাতীয় পতাকার লোগোটি ,যা মানতে না পেরে অনেকেই এর তীব্র নিন্দা জানিয়েছেন । যে জাতীয় পতাকার জন্য বাঙ্গালীদের এতো ত্যাগ যার জন্য শহীদ হয়েছেন ৩০ লক্ষ মানুষ। কোনো দেশ প্রেমিক সেই পতাকার এইরকম অবমাননা কোনোভাবেই সহিতে পারে না।

এ বিষয়ে বাইকার’স ক্লাবের সাধারন সম্পাদক লিমন ফকির জানান জার্সি বানানোর বিষয়ে আমি জানি না। এটা তৈরি করেছে বাইকার’স গ্রুপের সভাপতি নাসির উদ্দিন। বাংলাদশের পতাকা অবমাননা করা হয়েছে কি না জানতে চাইলে লিমন ফকির বলেন যে ভুলবশত হয়েছে। এ বিষয়ে বাইকার’স ক্লাবের সভাপতি নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনিও জানান ভুলবশত হয়ে গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews