1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ফ্যানের সঙ্গে ঝুলছিলো হরে কৃষ্ণের দেহ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
ছবিঃ- সংগৃহীত

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সাথে  ঝুলন্ত  যুবকের লাশ উদ্ধার করেছে  থানা পুলিশ।  যুবকের নাম হরেকৃষ্ণ বিশ্বাস (৩৫)। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘৈর গ্রামের মৃত পান্ডব বিশ্বাসের ছেলে। সে মটর মেকানিকের কাজ করতেন।

সোমবার (৬ই ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর এলাকায় নিহতের নিজ বাসভবন থেকে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পারিবার ও পুলিশসূত্রে জানা যায়, সকালে ঘরের বাইরে থেকে ডাকাডাকি করেন হরেকৃষ্ণের মা। এ সময় লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে  হরেকৃষ্ণকে ফ্যানের সঙ্গে গলায় পেঁচানো দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । ধারণা করা হচ্ছে তিনি রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন। এর আগের দিন তার স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে বাবার বাড়ি  বেড়াতে যান। থানা পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড ) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার শেষে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews