1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

পরিত্যাক্ত বাড়িতে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা এলাকা থেকে আলামিন তুষার (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে খোলামুড়া এলাকার এমদাদুল হক বোচা মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক নিহত আলামিন বর্তমানে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ খোলামোড়া কাইয়ূম হাজীর বাড়িতে ভাড়া বসবাস করত।

বুধবার দুপুরে এলাকাবাসী নাগদা ঘোষপাড়া এলাকায় ভাড়ালিয়া করিমখালী খালের উত্তর পাশে একটি পরিত্যাক্ত ভিটায় লাশটি দেখে পুলিশ খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ (মিটফোর্ড) মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, নিহত আলামিন গত সোমবার রাতে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে বুধবার দুপুরে গলাকাটা অবস্থায় একটি পরিত্যক্ত ভিটায় দেখে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারনা লোকটিকে মঙ্গলবার রাতের যে কোন সময় গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়া লাশের গায়ে ও মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, দুপুরে শাক্তা এলাকায় একটি পরিত্যাক্ত বাড়িতে লাশের খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছি।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews