1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

আলোক শিখা জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে এই দিবসটি পালিত হয়।

এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি আলোক শিখা প্রজ্বলন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ,উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রনি, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি আবু রিয়াদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews