1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার || buriganga tv

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
প্রতিকি ছবি

নিজস্ব প্রতিনিধিঃ বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক শিশু (৫)র লাশ উদ্ধার করেছে নৌ—পুলিশ।

রবিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা কুশিয়ারবাগ বরফ কলের ঘাট বরাবর নদী থেকে লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় শিশুটির পরনে ছিল সাদা প্রিন্টের পাজামা ও ফুলহাতা হুডি গেঞ্জি। তবে গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা শিশুটি খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ।

সদরঘাট নৌ থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, নদীতে লাশটি ভাসছে এমন সংবাদ ৯৯৯ এর মাধ্যমে পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews