1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা কার্যালয় উদ্বোধন || burigonga tv

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা কার্যালয় উদ্বোধন করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ।

শুক্রবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় এ কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক তাজ উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,হাজি মোঃ জসিম সিকদার সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড স্বাধীনতার পক্ষের একটি সংগঠন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। কেরানীগঞ্জ উপজেলা আ’মীলীগ নেতাকর্মীদের এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে কেরানীগঞ্জের উন্নয়নের  জন্য কাজ করার নির্দেশনা প্রদান করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews