1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

স্বর্ণের চেইন রুই মাছের পেটে || buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নাটোরের সিংড়া উপজেলায় রুই মাছের পেট থেকে পাওয়া গেছে স্বর্ণের চেইন।  উপজেলায় রানী চন্দনা নামের এক গৃহবধূ মাছের পেট থেকে উদ্ধার করেছেন স্বর্ণের চেইন।

গতকাল ঘটনাটি ঘটেছে ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়া এলাকার সুশান্ত সরকারের বাড়িতে। সুশান্ত সরকার পেশায় একজন স্বর্ণকার।

তিনি জানান, গতকাল সকালে বাজার থেকে তিনি দুটি রুই মাছ কিনে বাড়িতে আসেন। কাটার পর একটি মাছের পেট থেকে চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন পান তার স্ত্রী চন্দনা রানী।

সুশান্ত সরকারের স্ত্রী চন্দনা রানী বলেন, মাছের পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে তিনি নাড়ির মধ্যে চেইনটি জড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, মাছের পেটে স্বর্ণের চেইন পাওয়ার ঘটনা অস্বাভাবিক। খাবারের সঙ্গে মাছটি হয়তো চেইনটি খেয়ে ফেলেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews