1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

তরুনের অর্ধগলিত লাশ উদ্ধার || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মোঃ কায়ুম হোসেন (১৬) নামে এক তরুনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব—১০।

বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বসুন্ধরা রিভার ভিউ প্রকল্প এলাকার একটি বাগানবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়।

নিহতের বাবা মোঃ কামাল হোসেন জানান, তারা দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া টিলা পাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন। গত ডিসেম্বরের ২০ তারিখে তার ছেলেকে কে বা কারা অপহরণ করে। পরে খোঁজাখুজি করে না পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২২ ডিসেম্বর একটি নিঁখোজ ডাইরি করেন। পরে আজ লাশটি অধঃগলিত অবস্থায় বসুন্ধরা রিভার ভিউ প্রকল্প এলাকার একটি বাগানবাড়িতে পাওয়া যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশটি সুরতহাল রিপোর্ট শেষে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় স্বজনরা ঠিকভাবে শনাক্ত করতে পারেনী। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য ও সঠিক পরিচয় শনাক্ত করা যাবে।

নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews