1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আইভীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন তৈমুর || buriganga tv

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
পুরোনো ছবি

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ সিটি নির্বাচনে নারায়ণগঞ্জে আইভীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন তৈমুর। বলছেন, আইভীর হয়ে প্রচার চালাচ্ছেন বহিরাগতরা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৈমুর।

বিএনপি প্রার্থী না দিলেও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে টানটান উত্তেজনা। আইভীর প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগেই তৈরি হয়েছে বিতর্ক। আবার স্বতন্ত্র এই প্রার্থীর অভিযোগেরও শেষ নেই।

তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় জাপা দলীয় ইউপি চেয়ারম্যানদের বাড়িতে পুলিশ হানা দিয়েছে। যাঁরা সরকারি দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেননি, তাদের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বহিষ্কার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের লোকজন বাড়িঘরে হানা দিয়ে ভয়ভীতির সৃষ্টি করছে। এসব নিয়ে নারায়ণগঞ্জে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করছে সরকারি দল। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি কোনো দলের ব্যানারে নির্বাচনে দাঁড়াইনি। আপনারা পত্রিকায় দেখেছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ধর্মনিরপেক্ষ দলগুলো আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে।’ এছাড়া, নির্বাচন কমিশনের ওপরও অনাস্থা জানিয়েছেন তিনি। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, অভিযোগকেই ঢাল হিসেবে বেছে নিয়েছেন তৈমুর আলম।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews