1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

আবারও বাড়ছে করোনা সংক্রমণ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
পুরোনো ছবি

দেশে প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৩৫৯ জনের কোভিড শনাক্ত হয়েছে। এসময় করোনায় মৃত্যু হয়েছে আরো ১২ জনের। একই সাথে শনাক্তের হার বেড়ে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের আটজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে আর চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে।

একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ২ সেপ্টেম্বর, সেদিন ৩ হাজার ৪৩৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৫৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews